ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি জার্মানি যাচ্ছেন শনিবার

স্বাস্থ্য পরীক্ষা করাতে জার্মানির বার্লিনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৯ অক্টোবর) সকালে রাষ্ট্রপতিকে নিয়ে কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।


এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।


তিনি জানান, বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চোখের চিকিৎসা করাতে লন্ডন যাওয়ার কথা রয়েছে আবদুল হামিদের। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।


৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑